আপনার রাশিফল

আপডেট : ৩০ মে ২০২১, ২০:০৮

মুহম্মদ আনিসুল হক

৩১ মে ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৮ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: পান্না ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। কর্মস্থলে প্রয়োজনে সিনিয়রদের সহযোগিতা নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। সামাজিক কাজে জড়াতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ  এড়িয়ে  চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো নাও থাকতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। চলাফেরায় সতর্ক থাকুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা নিতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।