মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ মে ২০২১, ২১:১৬

এমপি  ডা. গোলাম ছারওয়ার 

আজ সোমবার বগুড়ার প্রাক্তন এমপি ও গণপরিষদ সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সুরাইয়া নিগার সুলতানা ডরথীর পিতা  ডা. গোলাম ছারওয়ারের ৪০তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষ্যে  তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বগুড়ায় তার কবর জিয়ারত ও দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।