নেত্রকোনায় হেলে পড়া বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন সড়কে বিদ্যুত্ সঞ্চালনের বেশ কয়েকটি খুঁটি হেলে পড়েছে। ঝড়ের সময় খুঁটি ভেঙে বাড়িঘর বা দোকানের ওপর পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। নেত্রকোনা পৌরশহরের মোক্তাপাড়া থেকে স্টেশন রোড, সাতপাই, বড়বাজার, মালনী রোড, বারহাট্টা সড়কসহ বেশ কয়েকটি সড়কের বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। স্থানীয় বাসিন্দা মিন্টু বলেন, বিদ্যুত্ বিভাগের নিকট বারবার বলা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। নেত্রকোনা বিদ্যুত্ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, হেলে পড়া কয়েকটি খুঁটি সোজা করা হয়েছে, বাকিগুলোও করা হবে।