বাগেরহাটে টেকসই বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। এতে বক্তব্য রাখেন—ফোরামের সভাপতি মূখার্জ্জি রবীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়। পরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া হয়। যাতে তাদের সাময়িক কষ্ট লাঘব হয়। ত্রাণ না দিয়ে ঐ টাকা দিয়ে যদি এই এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা যায় তাহলে স্থানীয়রা দুর্যোগ থেকে মুক্তি পাবে।