মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়ে মির্জাপুরের গোড়াই-সখীপুর-ঢাকা সড়ক। গোড়াই এলাকার বাসিন্দা ও উপজেলা বাউল সংগীত শিল্পী সমিতির সভাপতি মো. জামিল হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক সংযোগ রোড হাঁটুভাঙ্গা-সৈয়দপুর এবং হাঁটুভাঙ্গা ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ ব্যাপারে সওজ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী মো. আমিনুল কবির বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লাইনের কাজ করার সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গোড়াই-সখীপুর সড়ক নিচু করে ফেলেছেন। তারা ড্রেন নির্মাণ করে দিবে।
