গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে সাড়ে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। রবিবার ভোররাতে জেলে মনিরের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের গোপাল চন্দ্র দাসের আড়তে আনলে ব্যাবসায়ী শাজাহান শেখ মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় কিনে নেয়। এ বিষয়ে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, সাড়ে ১৮ কেজি ওজনের মাছটি আমি অকশনের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৭৪০ টাকায় বিক্রি করে দিয়েছি।
