কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে দাফনের ৪০ দিন পর মাহফুজ মিয়া নামের এক যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল ও পিবিআইয়ের পরিদর্শক মো. রমিজ উদ্দিনের উপস্থিতিতে শনিবার বিকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের মাগুরা গ্রামের কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। মৃত মাহফুজ মিয়া চান্দপুর ইউনিয়নের মাগুরা গ্রামের মতিউর রহমানের বড় ছেলে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল জানান, আদালতের নির্দেশে শনিবার মাহফুজের লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল তৈরি ও ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
