চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে শনিবার সন্ধ্যায় গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী কবিতা খাতুন (১৯)। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
