জয়পুরহাট প্রতিনিধি
জেলার ক্ষেতলাল উপজেলার বারইল গ্রাম থেকে কিডনি বেচাকেনা দালাল চক্রের দুই সদস্যকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, গ্রেফতার হওয়া দুই চক্র হচ্ছে—জেলার কালাই উপজেলার বফলগারী গ্রামের দুলু মিয়া ও একই গ্রামের নজমুল ওরফে কেরামত আলী। আটককৃতরা দীর্ঘদিন যাবত্ নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিল। বারইল গ্রামের এক ব্যক্তিকে ৭ লাখ টাকার লোভ দেখায় এই দালাল চক্রের সদস্যরা। গোপনে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
