মতিউর রহমান, দিনাজপুর
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার এক দিনে মারা গেছে এক চিকিত্সকসহ তিন জন। এছাড়াও গত দুই দিনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে আরো পাঁচ জন। শনিবার দিনাজপুরে আরো ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। সংক্রমণের হার বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। দিনাজপুরের তিনটি হাসপাতালে ভারতফেরত ২০ জন বাংলাদেশি করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই তিন জনের ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
