মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মু. মাহমুদ আলম চৌধুরী। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে একই ব্যাংকে কর্মরত ছিলেন। মাহমুদ আলম চৌধুরী ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে প্রবেশনারী অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে তিনি চাকরি জীবন শুরু করেন। - প্রেস বিজ্ঞপ্তি
