রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী সানাউল হক

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৯

 

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিঃ দায়িত্ব) ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি