বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ‘বর্ষসেরা অনূদিত বই’ ও ‘অনুবাদক আজীবন সম্মাননা’ প্রদান করতে যাচ্ছে। প্রতি বছর প্রকাশিত অনূদিত গ্রন্থ থেকে একটি বইকে পুরস্কৃত করা হবে এবং একজন অনুবাদককে দেশের অনুবাদ-সাহিত্যে তার সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে।
বর্ষসেরা অনূদিত বইয়ের জন্য অনুবাদক পাবেন ৫০ হাজার টাকা এবং আজীবন সম্মাননাপ্রাপ্ত অনুবাদক পাবেন ১ লাখ টাকা; সঙ্গে ক্রেস্ট ও সম্মাননাপত্র।
জুন ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত প্রকাশিত অনূদিত গ্রন্থসমূহ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। সাহিত্য, চলচ্চিত্র, চিত্রকলা, ইতিহাস, দর্শন, রাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয়ভিত্তিক অনূদিত বই পুরস্কারের জন্য বিবেচিত হবে। বইয়ের দুটি কপি জমা দিতে হবে। ‘ববর্ষসেরা অনূদিত বই’ বিভাগে যে কোনো ভাষা থেকে বাংলা ভাষায় অনূদিত গ্রন্থ এবং বাংলা ভাষার সাহিত্য অন্যান্য যে কোনো ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত গ্রন্থ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। বইটি যে কোনো দেশ থেকে প্রকাশিত হতে পারে এবং অনুবাদক যে কোনো দেশের নাগরিক হতে পারেন। ৩১ জুলাই ২০২১-এর মধ্যে বই জমা দেওয়া যাবে।
বই পাঠানোর ঠিকানা :‘অনুবাদ সাহিত্য পুরস্কার ২০২১’; ৩০ অমিয়ধারা, মসজিদ গলি, ঢাকা হাউজিং, আদাবর, ঢাকা। —প্রেস বিজ্ঞপ্তি
