বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর ১ম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ৩১ মে ২০২১, ০০:২৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর ১ম মৃত্যুবার্ষিকী।

গতকাল রবিবার তার প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানের পক্ষে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ অনুষ্ঠান। এরপর সন্ধানীর অংশগ্রহণে সুন্দরবন কুরিয়ারের দিলকুশা ও কামারপাড়া শাখায় অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে ও সুন্দরবনের দিলকুশা শাখায় স্থিরচিত্র প্রদর্শনী, ভার্চুয়ালি মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া আল মারকাজুল ইসলাম ও আঞ্জুমান মফিদুল ইসলামে নগদ আর্থিক সাহায্য ও দেশের ৬৪ জেলার ১২৮ এতিমখানা এবং নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

মো. ইনামুল কবির স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই দেশের মানুষকে কর্মমুখী করতে প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর অধীনস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ফ্যাশনস্ লিঃ, দৈনিক আজকের প্রত্যাশা, এসএমপিপি, শান্ত-মারিয়াম সেন্টার ফর ক্রিয়েটিভ মিডিয়া, শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ‘শান্ত নিবাসসহ সমাজসেবা ও শিক্ষান্নোয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান।