যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত দুই, আহত ২২

আপডেট : ৩১ মে ২০২১, ০০:২৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ক্লাবে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মিয়ামি ডেড পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ (তৃতীয়) এই তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, রবিবার রাত ১২ টা থেকে একটার মধ্যে একটি হোয়াইট নিশান প্যাথফাইন্ডার নামের একটি গাড়ি হিয়ালিহের বিলিয়াড ক্লাবে ঢুকে পড়ে। গাড়ি থেকে তিন ব্যক্তি বের হয়ে আসেন এবং এলোপাতাড়ি গুলি করেন। এর ফলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং ২০ থেকে ২৫ জন আহত হন। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। -সিএনএন