ব্রাজিলে প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। দেশজুড়ে চলা বিক্ষোভে প্রেসিডেন্ট বলসোনারোর অপসারণ এবং আরো করোনার টিকা আনার দাবি জানান। করোনা ভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট বলসোনারোর ব্যর্থতার অভিযোগ এনে তদন্ত করতে যাচ্ছে সিনেট। কট্টরপন্থি এই প্রেসিডেন্টের অবহেলায় দেশটিতে সাড়ে চার লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন। একসময় বলসোনারো করোনা ভাইরাসকে বিশ্বাসই করতেন না। তিনি লকডাউন এবং কারফিউ দিতেও রাজি ছিলেন না। বলসোনারোকে ‘বলসোভাইরাস’ বলেও বিক্ষোভকারীরা স্লোগান দেন। তারা করোনা ভাইরাস দূর করতে এই ভাইরাসের অপসারণই গুরুত্বপূর্ণ বলে জানান। -রয়টার্স
