জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও মাহমুদ হাসানকে বারডেমের সংবর্ধনা

আপডেট : ৩১ মে ২০২১, ০০:৩৪

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিলের সদস্য অধ্যাপক মাহমুদ হাসান সম্প্রতি দেশের ‘জাতীয় অধ্যাপক’ নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে বারডেম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে বারডেম অডিটোরিয়ামে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

গতকাল রবিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান।  বিশেষ অতিথি ছিলেন ডায়াবেটিক সমিতির সহসভাপতি ডা. সারওয়ার আলী, বারডেমের বোর্ড অব অ্যাডভাইজারসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারডেমের ক্লিনিক্যাল সার্ভিসেস বিভাগের পরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক (ইনচার্জ) অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান।

বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মুর্তাজা কে আই কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের সাম্মানিক সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক মতিয়র রহমান, সাম্মানিক সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক মীর নজরুল ইসলাম, এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ফারুক পাঠান, বারডেমের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ, বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম-পরিচালক ডা. নাজিমুল ইসলাম, এমপ্লোয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন।