ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে পানিতে ভেসে আসা সেই হরিণ শাবক দু’টিকে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৩১ মে) ভোলার মনপুরা উপজেলার কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে হরিণ শাবক দু’টিকে অবমুক্ত করা হয়েছে।
কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এস.এম আমির হামজা এ তথ্য নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে জোয়ারের প্লাবিত হয় চর নিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বাগানটি। গত বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জোয়ারের পানিতে অসুস্থ হয়ে ভেসে আসছিল ৫ মাস বয়সী একটি পুরুষ ও ৮ মাস বয়সী একটি মায়া হরিণ। ওই সময় কেওড়া বাগানে আমাদের টহল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে। এরপর আমরা হরিণ দুইটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি।
তিনি আরও জানান, কেওড়া বাগানে জোয়ারের পানি না কমায় এবং আবহাওয়া ভালো না থাকায় আমরা হরিণ দুইটিকে অবমুক্ত করতে পারেনি। পরে জোয়ারের পানি কমে যাওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় সোমবার সকালে কেওড়া বলে আমরা তাদের অবমুক্ত করি।
ইত্তেফাক/এমএএম
