করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে যুক্তরাজ্য

আপডেট : ৩১ মে ২০২১, ২০:০৭

যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার আশংকার কথা জানিয়েছে ব্রিটেন সরকারের পরামর্শদাতা একজন বিজ্ঞানী। তিনি জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে যুক্তরাজ্য।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাভি গুপ্তা বলেন, যদিও নতুন সংক্রমণ তুলনামূলকভাবে কম তবে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ছে। 

ইংল্যান্ডে থেকে আগামী ২১ জুন তুলে নেয়া হবে করোনার জন্য আরোপিত বিধি-নিষেধ। এ বিষয়ে শঙ্কা জানিয়ে ব্রিটিশ এই বিজ্ঞানী জানিয়েছেন আরোপিত এই বিধি-নিষেধ তুলে নেয়া হলে সংক্রমণের গতি আরও বেড়ে যেতে পারে। আরো বেশ কিছুদিন এই বিধি-নিষেধ জারি রাখা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।


 
করোনা টিকা নেওয়ার ফলে অনেকেই করোনা সংক্রমণ থেকে বাঁচবেন বলে আশা প্রকাশ করেছেন অধ্যাপক গুপ্তা। দেশটির এখন পর্যন্ত আড়াই কোটির বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে বলে জানা যায়।

গত ২৪ ঘণ্টায়ও যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে তিন হাজারের বেশি মানুষ। পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন  ৪৪ লাখ ৮৪ হাজার ৫৬ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৮১ জন। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮৭ হাজার ৭০৮ জন।

ইত্তেফাক/এএইচপি