নভোএয়ার ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে। একই সাথে স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটের টিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার রুটে প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ও বিকাল ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১:০৫ মিনিট ও বিকাল ৪:৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারি নির্দেশে গত ৫ এপ্রিল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিলো।
১০% ছাড় উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের ১লা জুন থেকে ৩১ জুলাই ২০২১ এর মধ্যে নভোএয়ার এর যেকোন বিক্রয় কেন্দ্র থেকে টিকেট ক্রয় করতে হবে। এছাড়া যে কোন যাত্রী তাৎক্ষণিকভাবে স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকেট ক্রয় করতে পারবেন।
নভোএয়ার যাত্রীদের বিশেষ সুবিধা দিতে ২০১৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম “ স্মাইলস” চালু করে। নভোএয়ার বিক্রয় কেন্দ্র অথবা ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম পুরনের মাধ্যমে স্মাইলস গ্রাহক হতে হবে।
বর্তমানে নভোএয়ার স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৬টি, যশোরে ৫ টি, সৈয়দপুের ৫ টি, সিলেটে ২টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।
ইত্তেফাক/এসএইচ
