করোনাভাইরাসের ধরনগুলোর নামকরণে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির বিশেষজ্ঞ একটি দল ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
Labelled using Greek alphabets, World Health Organisation (WHO) announces new labels for Covid variants of concern (VOC) & interest (VOC).
— ANI (@ANI) May 31, 2021
Covid variant first found in India will be referred to as 'Delta' while earlier found variant in the country will be known as 'Kappa' pic.twitter.com/VIEVWBGryC
জানা যায়, ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ দলটি বিশ্বব্যপী ছড়িয়ে পড়া করোনার ধরনগুলোর নাম গ্রিক অক্ষর অনুযায়ী রাখার প্রস্তাবনা দিয়েছেন। তাদের মতে, করোনার ব্রিটিশ ধরনের নাম দেওয়া উচিত আলফা। দক্ষিণ আফ্রিকার ধরণের নাম দেওয়া যেতে পারে বেটা।
ভারতে যে ধরণ ছড়িয়েছে তার নাম ডেলটা। তার আগে যেই ধরণটি পাওয়া গেছে তা কাপ্পা হিসেবে সম্বধোন করা যেতে পারে।
এ প্রসঙ্গে ডব্লিউএইচও'র কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান ডক্টর মারিয়া ভ্যান কেরখোভ জানান, করোনার ধরণগুলোর নতুন নামের কারণে এর বৈজ্ঞানিক নামে কোনো প্রভাব পড়বে না। কারণ বৈজ্ঞানিক নামে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যা গবেষণায় খুব প্রয়োজনীয়।
তিনি আরও জানান, ভাইরাসটির ধরণগুলোর নাম দেওয়ার উদ্দেশ্যে হলো, কোনো দেশের নাম যেনো না আসে। বিশ্বব্যপী ভাইরাসটির ধরণ বুঝাতে যেসব দেশ থেকে এগুলো ছড়িয়েছে সেসব দেশের নাম উল্লেখ করা হচ্ছে। এতে অনেকাংশে দেশগুলো কলঙ্কিত হচ্ছে। সেই সমস্যা থেকে বের হতেই নতুন নাম দেওয়ার উদ্যোগ নিলো ডব্লিউএইচও।
ইত্তেফাক/টিআর
