পাকিস্তান সরকারের প্রস্তাবিত গণমাধ্যম অধ্যাদেশের কড়া সমালোচনা বিরোধী দলগুলোর

আপডেট : ০১ জুন ২০২১, ১৫:২৩

পাকিস্তানের বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলো সরকার কর্তৃক প্রস্তাবিত গণমাধ্যম অধ্যাদেশের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, এই অধ্যাদেশ অত্যন্ত কঠোর।

প্রস্তাবিত অধ্যাদেশ মূলত মিডিয়া মার্শাল আইন হতে চলেছে দাবি করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনেটর শেরি রেহমান। তার মতে, প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে সরকারের মুখপাত্রে পরিণত হবে গণমাধ্যম। সরকার মূলত এই আইন কার্যকরের মাধ্যমে গণমাধ্যমের ওপর পুরপুরি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবে।

একই অভিযোগ পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র মারিয়াম আওরংজেবের। এক টুইটে তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ে প্রস্তাবিত অধ্যাদেশ অত্যন্ত কঠোর। এতে গণমাধ্যমের সাংবিধানিক স্বাধীনতা খর্ব হবে।

জানা যায়, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বেসামরিক নাগরিক ও বিভিন্ন সংগঠন গণমাধ্যম অধ্যাদেশের কড়া সমালোচনা করেছে। যাদের মধ্যে আছে দ্য পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট, পাকিস্তান মানবাধিকার কমিশন।

ইত্তেফাক/টিআর