মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

আপডেট : ০১ জুন ২০২১, ১৬:৪৫

পাবনার সাঁথিয়ার মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে আশিফ (১৮) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খান মাহমুদপুর গ্রামের আবু সাইদের ছেলে। আশিফ পেশায় একজন ভ্যান চালক।

জানা গেছে, সোমবার (৩১ মে) আশিফ তার বাবা-মায়ের নিকট একটি মোবাইল ফোন চান। ‘দিনে আয় দিনে ব্যয়’ এর মতো সংসার তাদের। এমতাবস্থায় বাবা-মা ফোন কিনে দিতে না পারায় সে সোমবার দুপুরে নিজ ঘরের কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

মা হাঁসি খাতুন ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশিরা আশিফকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। অনেকের ধারণা এলাকায় যে হারে কিশোর ও যুবকদের মধ্যে মোবাইল ফোনের গেমে আসক্ত হয়ে উঠছে। বন্ধুদের গেমের আসক্তি থেকেই মোবাইল ফোনের জন্য আশিফ আত্মহত্যা করতে পারে। 

সাঁথিয়া থানার ডিউটি অফিসার এএসআই মতিউর রহমান হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।   

ইত্তেফাক/এসজেড