আমিরকন্যার সবচেয়ে ভরসার জায়গা কে

আপডেট : ০১ জুন ২০২১, ১৯:২৩

গত বছর নভেম্বর মাস থেকেই আমির খানের কন্যা ইরা খান ও নূপুর শিখরের প্রেম নিয়ে গুঞ্জন জারি ছিল। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ফিটনেস কোচ নূপুরের সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ইরা খান। এরপর থেকে প্রায়ই প্রেমিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের নানান ছবি আপলোড করছেন ইরা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ira Khan (@khan.ira)

সম্প্রতি ফের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। সেই ভিডিওটি সাজানো হয়েছে তার এবং নূপুরের নানান মিষ্টি মুহূর্তের ছবি দিয়ে। ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে দূরের কোনও নির্জন এলাকায় কাটানো সব মুহূর্ত ধরা পড়েছে সেই ভিডিওতে। ভিডিওর ক্যাপশনে ইরা লিখেছেন, ‘তুমি আমার ভরসার জায়গা।’

ইরা-নূপুর জুটির এমন ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। নূপুরের প্রতি তার অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা খান। কীভাবে নূপুরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলিয়েছে, নিজের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সেকথাও জানিয়েছেন আমিরকন্যা। সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে মজা করে প্রেমিককে নানান মজার নামে ডাকার পাশাপাশি ‘স্বপ্নের পুরুষ’ বলে লিখতেও পিছপা হননি ইরা।

ইত্তেফাক/বিএএফ