জীববিজ্ঞান
মো. তৌফিক আলম, শিক্ষার্থী দশম শ্রেণি
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
হাতিবান্ধা, লালমনিরহাট।
গ্যাসীয় বিনিময়
১। প্রশ্ন:কতটি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে?
উ:২টি প্রক্রিয়ার মাধ্যমে।
২। প্রশ্ন:কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে?
উ:শ্বসন ও সালোকসংশ্লেষণ।
৩। প্রশ্ন:লেন্টিসেলের অবস্থান উদ্ভিদ দেহের কোথায়?
উ:পরিণত কাণ্ডের বাকলে ।
৪। প্রশ্ন:রাতের বেলায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কোন পর্যায় বন্ধ থাকে?
উ:আলোক পর্যায়।
৫। প্রশ্ন:গ্লুকোজের সংকেত কী?
উ: C6H12O6
৬। প্রশ্ন:উদ্ভিদের শ্বসনের সরল বিক্রিয়াটি লেখ?
উ: C6H12O6+6O2 6CO2+6H2O+ATP
৭। প্রশ্ন:Epiglottis এর অর্থ কী?
উ:উপজিহবা ।
৮। প্রশ্ন:Soft Palate এর অর্থ কী?
উ:আলা জিহবা ।
৯। প্রশ্ন:শ্বাসনালীর প্রাচীর কী দিয়ে গঠিত?
উ:অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি ও পেশি।
১০। প্রশ্ন:ফুসফুস মোট কত খণ্ডে বিভক্ত?
উ:৫ খণ্ডে বিভক্ত।
১১। প্রশ্ন:ফুসফুস কোন পর্দা দিয়ে আবৃত?
উ:প্লুরা পর্দা দিয়ে আবৃত ।
১২। প্রশ্ন:সোডিয়াম বাই কার্বনেটের সংকেত কী?
উ:NaHCO3
১৩। প্রশ্ন:পটাশিয়াম বাই কার্বনেটের সংকেত কী?
উ:KHCO3
১৪। প্রশ্ন:কোন বিক্রিয়া কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি করে?
উ:খাদ্য জারণ বিক্রিয়া।
১৫। প্রশ্ন:শ্বসনতন্ত্রের প্রথম অংশ কোনটি?
উ:নাক/নাসিকা।
১৬। প্রশ্ন:গলবিলের বিস্তার কতটুকু?
উ:নাসাপথের পিছনের অংশ হতে শ্বসনতন্ত্রের উপরিভাগ পর্যন্ত।
১৭। প্রশ্ন:শ্বসনতন্ত্রের কোন অংশটি শুধু মানুষেরই সর্বাধিক বিকশিত?
উ:আলা জিহবা।
১৮। প্রশ্ন:মধ্যচ্ছদা দেখতে কেমন?
উ:প্রসারিত ছাতার মতো।
১৯। প্রশ্ন:ফুসফুসের প্লুরা কত ভাঁজ বিশিষ্ট?
উ:দুই ভাঁজ বিশিষ্ট।
২০। প্রশ্ন: ফুসফুসের কোন অংশে বায়ু প্রবেশ করা হলে, তা ফুলে ওঠে ও আপনা আপনি সংকুচিত হয়?
উ:বায়ুথলি বা অ্যালভিওলাস।
২১। প্রশ্ন:পিঞ্জরাস্তির মাংসপেশি ও মধ্যচ্ছদা কেন সংকুচিত হয়?
উ:স্নায়বিক উত্তেজনার মাধ্যমে।
২২। প্রশ্ন:জীবদেহের গ্যাসীয় বিনিময়ের মূলে কোন বিক্রিয়া?
উ:ব্যাপন প্রক্রিয়া।
