বিনোদন ডেস্ক
‘দোস্তানা’ সিনেমার সিক্যুয়েল ‘দোস্তানা টু’ নিয়ে এরইমধ্যে কম জল ঘোলা হয়নি। বিভিন্ন নেতিবাচক কারণে সিনেমাটি বেশিরভাগ কাজ শেষ করার পরও কার্তিককে বাদ দেন প্রযোজক করণ জোহর ও পরিচালক কুলন ডি’ চুনহা। এই ঘটনার পর থেকেই একাধিক সিনেমা থেকে বাদ ও নিজেকে সুরিয়ে নেওয়া খবরে শিরোনামের আসছেন কার্তিক। সেই তালিকায় রয়েছে বলিউড বাদশা শাখরুখ খানের ‘লাভ স্টোরি’ সিনেমাটি। এতে ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল কার্তিকের। দোস্তানার ঘটনার পর অজয় বহাল পরিচালিত এই সিনেমাটি থেকে বাদ পড়তে হয়েছে তাকে। সিনেমাটি সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, সিনেমাটির চিত্রনাট্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় কার্তিককে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে শাহরুখ খান বলেন, ‘একটি সিনেমার প্রধান ভূমিকায় অভিনয় করা শিল্পী তার সিনেমার শুরুতেই নেতিবাচক মন্তব্য করতে পারেন না। গল্প বা চিত্রনাট্য পছন্দ না হলে তিনি অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ না করতেই পারেন। তবে পরে এ ধরনের মন্তব্য কাজের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।’ একের পর এক সিনেমা থেকে বাদ পড়া নিয়ে কার্তিক এখনো তেমন কোনো মন্তব্য না করলেও ক্যাটরিনা এ প্রসঙ্গে বলেন, ‘একটি সিনেমাতে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই আমি কাজ করি। শুরুতে গল্প পছন্দ হলে কাজের বিষয়ে চূড়ান্ত কথা হয়। আমার সঙ্গে আর কারা অভিনয় করছেন সে বিষয়ে ভাবার অবকাশ থাকে না। এই সিনোমতেও পরিচালক-প্রযোজক কাকে নিয়ে কাজ করবেন, কাকে বাদ দেবেন সেই বিষয়ে কোনো মাথাব্যথা নেই আমার। আমার মনে হয় আমাদের পেশাদার হওয়া উচিত।’
