ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীতে মিলের বর্জ্য যত্রতত্র না ফেলার দাবিতে স্থানীয় মেসার্স মল্লিক এগ্রোফুড ও অটোরাইচ মিল ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার ঈশ্বরদী-পাবনা সড়কের হারুখালী মাঠে স্থাপিত মেসার্স মল্লিক এগ্রোফুড লি. ও অটোরাইচ মিলের সামনে এ ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, আবুল কাশেম প্রামাণিক, নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ সাইফুল ইসলাম এবং এআরবি ট্রেডার্সের চেয়ারম্যান আমির হোসেন শিকদার প্রমুখ।
