ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার এবং রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্যোগে রেল স্টেশন প্ল্যাটফরমে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন প্রমুখ। এ সময় বক্তারা, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানান।
