পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, পল্লবী ১১ নম্বর সেকশনে উচ্ছেদকৃত অবাঙালি দোকান মালিকদের বেআইনি চাপের মুখে নকশা বহির্ভূতভাবে রাস্তা সরু করে মার্কেট নির্মাণ করা হবে। উল্লেখ্য, ১১ নম্বর সেকশনের প্যারিস রোডে ঐ দোকান মালিকদের পুনর্বাসনের জন্য বহুতল মার্কেট নির্মাণ করা হয়েছে। কিন্তু ৩০/৪০ বছর গত হলেও রহস্যজনক কারণে চালু করা হয়নি। মার্কেট চালু না করে রাস্তার ওপর মার্কেট তৈরির রহস্য কী? এ যাবত্ অনেক অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে, অনেক বস্তি উচ্ছেদ করা হয়েছে, কিন্তু তাদের পুনর্বাসন তো দূরের কথা, ক্ষতিপূরণও দেওয়া হয়নি! মিরপুর রাস্তার জমিতে নির্মিত বাড়ি, মসজিদ, স্কুলের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়েছে; কিন্তু রাস্তা বাঁকা হয়েছে তবুও অবাঙালির ঝুপরি উচ্ছেদ করা হয়নি! মাননীয় মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স, কোনো চাপের কাছেই নতি স্বীকার করা হবে না। তাহলে এক্ষেত্রে তার ব্যত্যয় কেন হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
