জ্যোত্স্না মজুমদার
চাঁদপুর সপ্তরূপা নৃত্য শিক্ষালয় ও বাঙালি সংস্কৃতি মঞ্চ, চাঁদপুর জেলা শাখার সাবেক সভানেত্রী জ্যোত্স্না মজুমদার (৬১) গত সোমবার ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরের সভাপতি বিজন প্রসাদ মজুমদারের সহধর্মিণী। তিনি স্বামী, দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
আতাউর রহমান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পিতা আতাউর রহমান (৬০) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কয়েক দিন যাবত্ মেরুন্ডের ব্যথা ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তিন দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
