সিরাজুল ইসলাম
আজ ২ জুন আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, রেলপথ মন্ত্রী পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী। তার সম্মানে তার নামে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, সাবেক পুঠিমারী ছিটমহলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর ও নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা ও উপজেলায় দলীয়ভাবে সংক্ষিপ্ত স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মো. মফিজুর রহমান
দৈনিক যুগান্তরের বিজ্ঞাপন বিভাগের প্রাক্তন সহকারী ব্যবস্থাপক মো. মফিজুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একজন সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। তার আত্মার মাগফেরাত কামনায় মরহুমের গ্রামের বাড়ি গুলবাহারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
