চীনে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লুর বিশেষ স্ট্রেইন শনাক্ত

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩০

চীনে এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লুর ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে ঐ ব্যক্তি আপাতত হাসপাতালে চিকিত্সাধীন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, এর আগে মানবদেহে বার্ড ফ্লুর এ ভাইরাসের সংক্রমণের ঘটনা কখনো ঘটেছে বলে জানা যায়নি। সেক্ষেত্রে চীনেই এর প্রথম সংক্রমণ ধরা পড়ল। যদিও সংক্রমণ কীভাবে হয়েছে বা এই রোগ কীভাবে ছড়াতে পারে তা স্পষ্ট করেনি চীন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, চীনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াংয়ের বাসিন্দা ঐ ব্যক্তির বয়স ৪১। গত ২৮ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জ্বর এবং আরো বেশ কিছু উপসর্গ ছিল। এক মাস পর, গত ২৮ মে জানা যায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। এনএইচসি জানিয়েছে, বার্ড ফ্লুর এক বিশেষ প্রজাতি এইচ১০এন৩ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গেছে ঐ ব্যক্তির শরীরে।