পিরোজপুরের ইন্দুরকানীতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম-আহ্বায়ক কাওছার উদ্দিন আহমেদ দুলাল, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীর, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জসীম মীর প্রমুখ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল আলম দোদুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিদুল হক, বালিপাড়া ইউনিয়ন জেপি নেতা মোয়াজ্জেম হোসেন, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু প্রমুখ।
পরে উপজেলা জাতীয় পার্টি-জেপির কার্যালয়ে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা জেপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির কো-চেয়ারম্যান ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান রানা, সেলিম হাওলাদার, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা রিপন, শাহারিয়ার রাসেল প্রমুখ।
