দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্য হলেন ড. আনোয়ার হোসেন

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবিশিষ্টাংশ পূর্ণ করবেন।’ বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে তারিখে এ বিশ্ববিদ্যালয়ে প্রথম মেয়াদে উপাচার্য হিসেবে যোগদান করেন। তার প্রথম মেয়াদ শেষ হয় গত ১৯ মে। অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের পরীক্ষাসহ করোনার জীবণরহস্য উন্মোচন, গতিপথ পরিবর্তনসহ নানা বিষয়ে এ জিনোম সেন্টারে গবেষণা চলমান রয়েছে।