অনন্ত জলিলের ভবনে এডিসের লার্ভা পাওয়ায় প্রকৌশলীর ছয় মাসের জেল

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৪০

নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় নায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনের নির্বাহী প্রকৌশলীকে ছয় মাসের জেল দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। মোহাম্মদপুরের ইকবাল রোডের ৫/২ এর প্লট নম্বর-৭এ ভবনের মালিক চিত্রনায়ক এম এ জলিল (অনন্ত জলিল)। একই সঙ্গে ডোমিনো বিল্ডার্সের একটি ভবনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার এডিস মশা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বিস্তার রোধে পরিচালিত এক চিরুনি অভিযানের শুরুতেই এই দণ্ড ও জরিমানা করা হয়।