বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা ‘সিনোভ্যাক’ এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে চীনের তৈরি সিনোফার্ম এর টিকারও অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও। এর মাধ্যমে কোভ্যাক্স প্রোগ্রামে অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে ‘সিনোভ্যাক’ বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সের লোকদেরকে ‘সিনোভ্যাক’ টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে প্রথম ডোজের চার সপ্তাহ পর। ডব্লিউএইচও জানিয়েছে, এই টিকার ব্যবহার নিরাপদ এবং আন্তর্জাতিক মানের হওয়ায় অনুমোদন দেওয়া হয়েছে। -বিবিসি
