ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অপরাধে আব্দুল লতিফ (৫২) নামের এক অটোরিকশা চালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, কিশোরী মঙ্গলবার দুপুরের দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে। অটোরিকশাটি গ্রামের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর বৃষ্টি শুরু হয় এবং রাস্তাটি এক প্রকার ফাঁকা হয়ে যায়। এই সুযোগে চালক লতিফ ওই কিশোরীর ওপর ঝাঁপিয়ে পড়ে ও শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় সে চিৎকার শুরু করলে লতিফ পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে কিশোরী ঘটনাটি তার পরিবারকে খুলে বলে।
দুপুরের দিকে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে শ্লীলতাহানির চেষ্টার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।
ইত্তেফাক/এমআর
