পিতৃহীন অসহায় এক শিশুকে বলাৎকার করলো বাসচালক

আপডেট : ০২ জুন ২০২১, ১৭:৪৪

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসচালক কতৃক এক অসহায় শিশুকে বলাৎকারের অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ জুন) দিবাগত আনুমানিক রাত ১টার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ব্রাক্ষ্মণ পুকুর পাড়ে বলাৎকারের এ ঘটনা ঘটে। এ বিষয়ে নির্যাতিত শিশুর মা বুধবার (২ জুন) সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছগিরা পাড়ার মৃত মহি উদ্দিনের ছেলে (১৩) সাতকানিয়া রাস্তার মাথা হতে জাফরের চায়ের দোকানের কাজ শেষ করে ফেরার পথে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাস চালক মো: জসিম উদ্দিন (৪০) বাসের হেলপারের চাকরির প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসে তুলে নিয়ে যায়।

No description available.

এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ব্রাক্ষ্মণ পুকুর পাড় এলাকায় বাসের পিছনের সিটে জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করে। পরে শিশুটির চিৎকারের এলাকার লোকজন এগিয়ে আসলে  বাসচালক জসিম পালিয়ে যায়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, উক্ত ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতনকারী জসিমকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড