রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ

আপডেট : ০২ জুন ২০২১, ১৮:০৪

করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় সরকারের চলমান কঠোর বিধি-নিষেধের সঙ্গে রাজশাহীতে নতুন কিছু বিধি-নিষেধ যোগ করা হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে দোকান-পাট ও শপিংমল বন্ধসহ ১০টি শর্ত যুক্ত করে বুধবার (২ জুন) একটি প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসন। পরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রজ্ঞাপনে বলা হয়, সন্ধ্যা ৭টার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া সবধরণের দোকান-পাট ও বিপণী বিতান বন্ধ রাখতে হবে।  সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা।  সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।
তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচামাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে।

 

No description available.

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া আম ব্যবসা ও পরিবহনসহ সব ধরনের কৃষি পণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আন্তঃজেলা বাস ও দূরপাল্লার বাসসহ গণপরিবহন কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম ও পুলিশ বাহিনী। 

 

ইত্তেফাক/ইউবি