ডাবল এক্সপোজারসহ স্মার্টফোন ভিভো ভি২১

আপডেট : ০২ জুন ২০২১, ২০:২৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বাংলাদেশে ভিভো ভি৭ দিয়ে ভি সিরিজের যাত্রা শুরু করেছিলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এরই মধ্যে সিরিজটির বিভিন্ন মডেলের ক্যামেরায় বিভিন্ন চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার দেশের বাজারে ভি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভি২১ এনেছে ভিভো।

সমপ্রতি  বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভিভো। ভিভো ভি২১ এর অন্যতম আকর্ষণ এর বৈচিত্র্যময় ক্যামেরা প্রযুক্তি, এক্সটেন্ডেড র্যাম এবং অত্যাধুনিক প্রসেসর।

ভিভো ভি২১ স্মার্টফোনের সেলফি ক্যামেরায় যোগ করা হয়েছে ৪৪ মেগাপিক্সেলের (এমপি) ফ্রন্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ক্যামেরা প্রযুক্তি। এর আগে রিয়ার ক্যামেরায় ওআইএস প্রযুক্তি ব্যবহার করা হলেও ফ্রন্ট ক্যামেরায় ভিভোই প্রথম এই প্রযুক্তির ব্যবহার করলো। ওআইএস প্রযুক্তির কারণে ক্যামেরা লেন্স ১ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে সেলফি তুলতে গিয়ে হাত কেঁপে গেলেও লেন্স ঘুরে গিয়ে স্থির ও পরিষ্কার ছবি ধারণ করতে পারবে।

এছাড়া ৪৪ এমপি’ই দেশের বাজারে বর্তমানে সবচেয়ে বড় রেজ্যুলেশন ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই না, ভি২১ এ ব্যবহার করা হয়েছে ডুয়াল সেলফি স্পটলাইট. এআই নাইট পোর্ট্রইেট, আলট্রা সেন্সিং সেন্সর, হেড শিমিং ফর গ্রুপ ফটো প্রযুক্তি, ডাবল এক্সপোজার, ডুয়াল ভিউ ভিডিও এবং পিকচার ইন পিকচারের মতো চমত্কার সব ক্যামেরা প্রযুক্তি। অর্থাত্ ভিভো ভি২১ ফোনে প্রায় সব ধরনের ক্যামেরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করেছে ভিভো। বাংলাদেশে ভিভো ভি২১ পাওয়া যাবে ডাস্ক ব্লু এবং সানসেট ড্যাজেল রঙে। ভিভো ভি২১ এর মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘আমাদের গ্রাহকরা স্মার্টফোনের কোন ফিচারগুলোর প্রতি সবচেয়ে বেশি  গুরুত্ব দেয় আমরা তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করি।