নাওমিকে নিয়ে দুশ্চিন্তায় বরিস বেকার এবং জোকোভিচ

আপডেট : ০২ জুন ২০২১, ২০:৫৮

স্পোর্টস ডেস্ক

নাওমি ওসাকার পদক্ষেপ নিয়ে এবার মতামত দিলেন সাবেক টেনিস তারকা বরিস বেকার ও নোভাক জোকোভিচ। জোকোভিচ জাপানি তারকা নাওমির সিদ্ধান্তের জন্য তাকে সাহসী বললেও বরিস বেকার নাওমিকে নিয়ে দুশ্চিন্তায় আছেন।

ফরাসি ওপেনের প্রথম রাউন্ড জেতার পর সংবাদ সম্মেলনে আসেন জকোভিচ। সেখানে তাকে ওসাকার বিষয়ে প্রশ্ন  করা হলে সার্বিয়ান তারকা জকোভিচ বলেন, ‘আমি নাওমির সিদ্ধান্তকে সমর্থন করি। এই মেয়েটি যে কাজটা করেছে সেটা সত্যি সাহসের ব্যাপার।  গত কয়েক দিন ধরে ও তীব্র মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। তাই হয়তো এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে আমার বিশ্বাস যাবতীয় সমস্যা কাটিয়ে ওসাকা আরো শক্তিশালী হয়ে খুব দ্রুত কোর্টে ফিরে আসবে।’