ক্যাপশন নিউজ

আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৪

গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে আজিমপুর কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দ। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারা। উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী ও এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আমিনুল ইসলাম তপন, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, জেপি নেতা সারোয়ার প্রমুখ।         —ইত্তেফাক