বিশ্ব বাইসাইকেল দিবস আজ গণপরিবহন এড়িয়ে সাইক্লিংয়ের আহ্বান

আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৫

ইত্তেফাক রিপোর্ট

গণপরিবহন এড়িয়ে চলুন, দলবেঁধে এ সময়  সাইক্লিং নয়, একা একা সাইক্লিংয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ টুরিস্ট সাইক্লিং ও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।  আজ ৩ জুন,বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষ্যে এ আহ্বান জানায় সংগঠন দুটি। তারা জানায়, দিবসটি উপলক্ষ্যে ব্যতিক্রমী প্রচারণা নিয়ে আসছে বিডি টুরিস্ট সাইক্লিং। গতকাল এ  উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও-এর সাধারণ সম্পাদক  মিহির বিশ্বাস, ঢাকা ইয়ুথ ইন্টারনেট ন্যাশনালের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, ব্রেন্ড লাইফ হসপিটালের ব্যবস্থাপক ফকরুল হোসেন, রাউন্ড টেবিলের সভাপতি, এজাজ মাহমুদ রনি, বুয়েটে সাইক্লিংয়ের  ফিলিপ এন, হালদার। ভবঘুরে  সাইক্লিস্টের অ্যাডমিন সামির, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, বিশিষ্ট ক্রীড়াবিদ রোজিনা আক্তার দুলিন প্রমুখ।