যৌথ উদ্যোগে বাংলাদেশে সোলার পার্ক নির্মাণ করবে এনার্জিপ্যাক

আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৭

যৌথ উদ্যোগে বাংলাদেশে সোলার পার্ক নির্মাণে সমপ্রতি এমপিডব্লিউআরএনআরজিওয়াই পিটিই লিমিটেডের (সিঙ্গাপুর) সাথে একটি যৌথ উনয়ন চুক্তি (জেডিএ) স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস লিমিটেড। এ চুক্তির মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি) উত্পাদন করা হবে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান এমপিডব্লিউআরএনআরজিওয়াই সবুজ প্রযুক্তি উত্পাদন, স্থাপন ও পরিচালনায় কাজ করে। প্রস্তাবিত সোলার পার্ক টেকসই এবং পর্যাপ্ত পরিমাণে সৌর শক্তি উত্পাদন করবে। এই সোলার প্লান্টগুলো দীর্ঘমেয়াদী বিদ্যুত্ ক্রয় চুক্তি (পিপিএ) বা বাংলাদেশ সরকার অনুমোদিত বিদ্যমান নেট মিটারিং সিস্টেমের অধীনে জাতীয় গ্রিডে বিদ্যুত্ সরবরাহ করবে।-প্রেস বিজ্ঞপ্তি