ফটো ক্যাপশন

আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৭

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করে। ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মাওলা, পূবালী ব্যাংকের এমডি সাফিউল আলম খান চৌধুরী, ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীর এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এ চার ব্যাংকের চিরস্থায়ী বন্ড জারি করার সংগঠক

০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গতকাল ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী

০০০

অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি  অগ্রণী রেমিট্যান্স হাউজ, মালয়েশিয়ার ৪৫তম বোর্ড সভা গতকাল ওয়েবিনারে অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, অগ্রণী রেমিট্যান্স হাউজ, মালয়েশিয়ার সিইও খালেদ মুরশেদ রিজভী

০০

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড আইপিওর মাধ্যমে সাধারণ শেয়ার ইস্যু করতে ইস্যু ম্যানেজার হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস-কে নিয়োগ দিয়েছে। গতকাল ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টসের সিওও খন্দকার রায়হান আলী, এফসিএ এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের সিইও ইফতেখার আলম চুক্তিতে স্বাক্ষর করেছেন