পলাশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০২ জুন ২০২১, ২১:৩০

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় দৈনিকভিত্তিক শ্রমিক ছাঁটাই এবং স্থায়ী শ্রমিক-কর্মচারীদের বদলির প্রতিবাদে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সার কারখানার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার স্থায়ী ও অস্থায়ী কয়েক শ শ্রমিক-কর্মচারী অংশ নেন।