দেশের সর্বত্র পানিস্তর ৩ থেকে ১০ গুণ মাটির নিচে নেমে গেছে। অনেক জায়গায় নিচে নামার ব্যাপকতা এত বেশি যে পানি উত্তোলন করা যাচ্ছে না। বেশি গভীরে যাওয়া পানিতে আর্সেনিকের প্রভাব বেশি, ফলে মানুষ নানান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাই দুটি প্রকল্প নেওয়া জরুরি বলে মনে করি—১. মাটি-গর্ভে ওপরের শুকিয়ে যাওয়া বালিস্তরগুলিতে পানি ভরা এবং ২. পান ও রান্নার কাজে ব্যবহূত পানি (আর্সেনিকমুক্ত) সরবরাহ। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নদী-খাল-বিলে বছরের সব সময় পানি থাকবে। এতে বন্যা নিয়ন্ত্রণ হবে, নদী ভাঙবে না, নৌচলাচল বাড়বে। বিদ্যুত্ খরচ অনেকাংশে কমবে। এই প্রকল্প বাস্তবায়নে জমি অনাবাদি থাকবে না। খাল-বিল-নদীতে মাছের চাষ দ্বিগুণ হবে। এ ব্যাপারে পানিসম্পদ বিভাগ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জয়নাল আবেদীন (খোকন)
রক্ষণাবেক্ষণ ইনচার্জ, দিনাজপুর টেক্সটাইল মিলস,
গোলাপবাগ, দিনাজপুর
