সংস্কৃত ও পালি বিশ্ববিদ্যালয় প্রয়োজন

আপডেট : ০২ জুন ২০২১, ২১:৩৩

অনেকদিন ধরে সংস্কৃততে তীর্থ ও পালিতে বিশারদ পাশ করাদের স্লাতক বা সমমান মর্যাদা পাওয়ার দাবি উঠছে। কিন্তু স্নাতক বা সমমান ডিগ্রি প্রদান বাংলাদেশ সংস্কৃত ও পালি বোর্ডের অধীনে সম্ভব নয়; তাই অনুমোদনকারী বৈদিক বা সংস্কৃত ও পালি বিশ্ববিদ্যালয় জরুরি। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অন্যান্য অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের মতো চারটি স্তরে বিভক্ত হবে; স্তরগুলো হলো স্লাতক ও স্লাতকোত্তর পর্যায় যা যথাক্রমে উপাধি ও উপাধি-উত্তর প্রতিষ্ঠান নামে পরিচিত পাবে। এক্ষেত্রে বর্তমানে পরিচালিত ১২৯টি সংস্কৃত ও ৯৩টি পালি কলেজে প্রথম শ্রেণি থেকে স্লাতকোত্তর পর্যায় পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে।

স্লাতক/উপাধি (সম্মান) ও স্লাতকোত্তর/উপাধি-উত্তর পর্যায়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ, সংস্কৃত কাব্য (সাহিত্য), সংস্কৃত ব্যাকরণ, আয়ুর্বেদ, আয়ুর্বেদিক ওষুধ রসায়ন (ফার্মাসিটিক্যাল), বেদান্ত, পুরাণ, পুরোহিত্য, বৈদিক ফুড প্রোডাক্ট, বৈদিক রসায়ন, অর্গানিক প্রোডাক্ট মেকিং, জ্যোতিষশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, বেদ, বাস্তুশাস্ত্র, ন্যায়শাস্ত্র (আইন), বৈদিক যোগশাস্ত্র, ধর্মশাস্ত্র, ডেইরি অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, তুলনামূলক ধর্মশাস্ত্র, বৈদিক সংগীত, বৈদিক অর্থনীতি, বৈদিক চারুকলা, বৈদিক গণিত, মীমাংসা, বৈদিক দর্শন, হিন্দুধর্ম শিক্ষা বিভাগ থাকবে। ৩ বছর মেয়াদি উপাধি (পাশ) কোর্স শিক্ষাক্রমে সব শাখার জন্য ১ম বর্ষে বাংলা (১০০), স্মৃতি সংহিতা (৫০), ২য় বর্ষে ইংরেজি (১০০), সংস্কৃত সাহিত্য (৫০), ৩য় বর্ষে শ্রীমদ্ভবগদগীতা (১০০), পৌরহিত্য (৫০), বেদান্ত (৫০) বাধ্যতামূলক হবে। নির্বাচিত বিষয় হিসাবে উপাধি-সাধারণ শাখার জন্য সংস্কৃত ব্যাকরণ, উচ্চতর বেদান্ত, পুরাণ, উচ্চতর পুরোহিত্য, জ্যোতিষশাস্ত্র, উচ্চতর স্মৃতি সংহিতা, বেদ, ধর্মশাস্ত্র, তুলনামূলক ধর্মশাস্ত্র, বৈদিক অর্থনীতি, বৈদিক গণিত, মীমাংশা, বৈদিক দর্শন যে কোনো তিন বিষয়ের তিনটি পত্র থাকবে— প্রতিটি পত্রে ২০০ নম্বর। উপাধি বিবিএস শাখার জন্য ১ম বর্ষে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। উপাধি-বিএ শাখার জন্য ১ম বর্ষে ইতিহাস, হিন্দুধর্ম শিক্ষা, উচ্চতর বাংলা, উচ্চতর ইংরেজি, সংস্কৃত ব্যাকরণ, বৈদিক দর্শন, গার্হস্থ্য অর্থনীতি, বৈদিক অর্থনীতি, পুরাণ। এছাড়া উপাধি-বৈদিক যোগা শাখার জন্য ১. বৈদিক যোগা চিকিত্সা ও স্বাস্থ্য, ২. বৈদিক আসন, মেডিটেশন ও প্রণায়ম, ৩. বৈদিক শারীরিক শিক্ষা ও খেলাধুলা তিনটি নৈর্বাচনিক বিষয় রাখা যেতে পারে। বৈদিক চারুকলা শাখার জন্য ১. বৈদিক ড্রইং অ্যান্ড পেইন্টিং, ২. বৈদিক ভাস্কর্য, ৩. গ্রাফিকস ডিজাইন— তিনটি নৈর্বাচনিক বিষয় রাখা প্রয়োজন।

রিপন কুমার দাস

ট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী