সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

সিরাজগঞ্জের তাড়াশে এক বেকারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চার সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশ।

অভিযোগে বলা হয়, আব্দুল হালিম তাড়াশ উপজেলার একজন ক্ষুদ্র বেকারি ব্যবসায়ী। তিনি বারুহাস বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সেখানে তিনি ছোট পরিসরে বেকারি পণ্য তৈরি করে বিভিন্ন হাট-বাজারে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। গত রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি ও দৈনিক মানব কণ্ঠের তাড়াশ প্রতিনিধি মো. সোহেল রানা সোহাগ, এসটিভি বাংলার চলনবিল প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, প্রতিদিনের আলো অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মহসীন আলী এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার তাড়াশ প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন ওই ব্যবসায়ীর কারখানায় যান। গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বেকারি মালিকের অপারগতা প্রকাশ করলেও অভিযুক্তরা জোর করে নয় হাজার টাকা চাঁদা নিয়ে আসেন। 

ব্যবসায়ী আব্দুল হালিম জানান, এ বছর জানুয়ারি মাসের ২৪ তারিখে অল্প পুঁজি নিয়ে বেকারি ব্যবসা শুরু করেছেন। এ ধরনের বিড়ম্বনার কারণে তিনি ক্ষুদ্ধ।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন ভাইবোনের বিয়ে


 
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

ইত্তেফাক/অনি