গত মে মাসে ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১০৪ জন কন্যাশিশু ও ১৩৬ জন নারী রয়েছে। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, প্রকাশিত সংবাদ অনুসারে মে মাসে ধর্ষণের শিকার হয়েছে ৯৫। এর মধ্যে ৪৫ জন কন্যাশিশু। পাঁচ জন কন্যাশিশু দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। তিন জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে দুই জন কন্যাশিশু। সাত জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দুই কন্যাশিশুসহ সাত জন যৌননিপীড়নের শিকার হয়েছে। সাত জন কন্যাশিশু অপহরণের শিকার। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন। এর মধ্যে তিন জনকে হত্যা করা হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
